গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে যা বললেন শিশির মনির প্রকাশিত: 9:30 PM, July 22, 2026 নৈতিক স্খলনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ থাকা নিয়ে নিজের মতামত জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শিশির মনির। বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। ফেসবুক স্ট্যাটাসে শিশির মনির বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদে পদত্যাগের বিষয়টি উল্লেখ আছে, কিন্তু এখানে ঘটেছে বহিষ্কারের ঘটনা। নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত বিষয়টি নির্বাচন কমিশনকে জানাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে তিনি প্রশ্ন তোলেন যে, গাজী নজরুল ইসলাম সংসদ সদস্য হিসেবে থাকতে পারবেন কি না। নিজের পর্যবেক্ষণে তিনি উল্লেখ করেন, তার মতে তিনি আর সংসদ সদস্য হিসেবে থাকতে পারবেন না। উল্লেখ্য, গত সোমবার রাত থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর ফলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এই ঘটনার প্রেক্ষিতে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করে। SHARES রাজনীতি বিষয়: গাজী নজরুল ইসলামজামায়াতে ইসলামীশিশির মনিরসংসদ সদস্যসাতক্ষীরা-৪