সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ প্রকাশিত: 9:30 AM, July 28, 2026 ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানিয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এবং প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এর আগে গত রোববার কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে রাষ্ট্রপক্ষ। ওই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। আসামির তালিকায় থাকা মিফতাহ উদ্দিন আহমেদ সেই সময় র্যাব-৭ (চট্টগ্রাম) এর অধিনায়কের দায়িত্বে ছিলেন। উল্লেখ্য, ঘটনার সময় কক্সবাজার এলাকাটি র্যাব-৭ এর আওতাধীন ছিল। ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাত্র একদিনের মাথায় সেনাবাহিনী ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিনকে হেফাজতে নিল। SHARES অন্যান্য বিষয়: আইএসপিআরআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালএকরামুল হক হত্যামিফতাহ উদ্দিনসেনা হেফাজত