রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি: আজ ভারপ্রাপ্ত স্পিকারের মুখোমুখি হচ্ছেন সিইসি

প্রকাশিত: 10:01 AM, July 28, 2026

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের লক্ষ্যে তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রস্তুতির অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ইসি সূত্রে জানা গেছে, আজ সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও রূপরেখা নিয়ে আলোচনা করতেই মূলত এই দুই সাংবিধানিক পদের শীর্ষ ব্যক্তিরা একত্রিত হচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের আইনি ও প্রশাসনিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। এছাড়া নির্বাচন সংক্রান্ত সাংবিধানিক বাধ্যবাধকতা ও প্রশাসনিক নানা বিষয়ও এই বৈঠকে গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।