মৌলভীবাজার থেকে সিলেটের পথে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা প্রকাশিত: 1:30 PM, July 30, 2026 পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজার থেকে সিলেটের উদ্দেশে যাত্রা শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে তারা মৌলভীবাজার সার্কিট হাউস থেকে সিলেটের পথ ধরেন। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া। তিনি জানান, বুধবার রাতে এনসিপির কেন্দ্রীয় নেতারা মৌলভীবাজার সার্কিট হাউসে অবস্থান করেছিলেন। সেখান থেকেই আজ তারা সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছেন। SHARES রাজনীতি বিষয়: এনসিপিজাতীয় নাগরিক পার্টিমৌলভীবাজাররাজনীতিসিলেট