যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন প্রকাশিত: 5:01 PM, July 29, 2026 চট্টগ্রাম নগরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী এবং নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডার হিসেবে পরিচিত মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ডেভিড ইমনকে গ্রেপ্তার এবং পুরো অভিযানের বিষয়ে আগামী বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে। এর আগে, গত রোববার রাতে চট্টগ্রাম নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কের ওয়াজেদিয়া এলাকা থেকে ডেভিড ইমনের দুই সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. আসিফ (২৫) ও সাইদুল ইসলাম ওরফে আরিফ (২৪)। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আসিফ একটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি। SHARES অন্যান্য বিষয়: অপরাধগ্রেপ্তারচট্টগ্রামডেভিড ইমনযশোর