না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক কিসমত খন্দকার

প্রকাশিত: 9:00 AM, July 30, 2026

পরিবার সূত্রে জানা গেছে, কিসমত খন্দকার গত কয়েকদিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন। বুধবার সকালে তিনি ডাক্তার দেখিয়েছিলেন এবং বিকালে রিপোর্ট নিয়ে পুনরায় চিকিৎসকের শরণাপন্ন হওয়ার কথা ছিল। তবে সেই অ্যাপয়েন্টমেন্টের আগেই তিনি মৃত্যুবরণ করেন। তার ভাতিজা রিসাত এই তথ্য নিশ্চিত করেছেন।

মরহুমের মরদেহ বাসা থেকে কাকরাইলের আঞ্জুমান মফিদুলে নেওয়া হবে বলে জানানো হয়েছে। এরপর তার মরদেহ টাঙ্গাইলের মির্জাপুরে নিজ বাড়িতে নেওয়া হবে।

কিসমত খন্দকার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং অর্থ-বাণিজ্য বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর একজন সিনিয়র সদস্য ছিলেন। তার মৃত্যুতে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।