অভিবাসন প্রতারণায় জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর প্রকাশিত: 5:46 PM, July 30, 2026 অভিবাসনের নামে প্রতারণা, ভুয়া বিজ্ঞাপন এবং মধ্যস্বত্বভোগী বা সিন্ডিকেটের দৌরাত্ম্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড প্রটেকশন (ওইপি) প্ল্যাটফর্মের কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট মডিউল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ বার্তা দেন। প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, যারা অভিবাসন নিয়ে প্রতারণার চক্র গড়ে তুলেছেন, তাদের এখনই এসব বন্ধ করতে হবে, অন্যথায় কঠিন পরিণতি ভোগ করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো এ বিষয়ে কঠোর নজরদারি চালাচ্ছে বলে তিনি জানান। প্রতিমন্ত্রী জানান, প্রতিদিন গড়ে তার কাছে ৪০ থেকে ৫০টি অভিযোগ আসে, যার বেশিরভাগই বিদেশে কর্মরত প্রবাসী বা চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে। কাজের প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠিয়ে নির্যাতন, জিম্মি করে মুক্তিপণ আদায় এবং প্রতারণার মতো ঘটনা ঘটছে। তিনি উদাহরণ হিসেবে বলেন, সার্বিয়ায় পাঠানোর কথা বলে ২০০ থেকে ৭০০ জনের একটি গ্রুপের কাছ থেকে জনপ্রতি ৬ থেকে ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ইউরোপে পাঠানোর নামে ১০-১৫ জনের বিভিন্ন গ্রুপের কাছ থেকে ৮ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগের তদন্ত করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুমোদনহীন চটকদার বিজ্ঞাপনের বিষয়ে প্রতিমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বিএমইটির ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা রয়েছে এবং এসব ভুয়া প্রচারণার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। এছাড়া মালয়েশিয়াসহ বিভিন্ন শ্রমবাজারে স্বচ্ছ ও কম খরচে কর্মী পাঠানোর সরকারি উদ্যোগের আগেই অসাধু চক্র পাসপোর্ট জমা ও মেডিকেল সিরিয়ালের নামে টাকা হাতিয়ে নিচ্ছে। বর্তমানে দেশে প্রায় তিন হাজার রিক্রুটিং এজেন্সির লাইসেন্স থাকলেও এতগুলোর প্রয়োজন আছে কি না তা পর্যালোচনা করা হচ্ছে। সিঙ্গাপুরে কর্মী পাঠানোর খরচের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, একজন শ্রমিকের কাছ থেকে ১২ থেকে ১৫ লাখ টাকা নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। এটি কোনো সরকারি খরচ নয় বরং সিন্ডিকেটের সৃষ্টি। এছাড়া প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ বিতরণেও অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে, যেখানে দরিদ্র মানুষের কাছ থেকে ঘুষ দাবির বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে তিনি জানান। অভিবাসন কেবল রেমিট্যান্সের বিষয় নয়, বরং এটি দেশের মর্যাদা ও ভাবমূর্তির সাথে জড়িত উল্লেখ করে তিনি বৈধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে অভিযানের পরিধি বাড়ানোর ঘোষণা দেন। প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১৭: ৩১আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১৭: ৪৩ নুরুল হক নুর বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত মালয়েশিয়া, ইউরোপসহ বিভিন্ন দেশে পাঠানোর নামে চটকদার বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। অথচ অনেক ক্ষেত্রেই মন্ত্রণালয়ের কোনো অনুমোদন নেই। ৩০ সেকেন্ডের একটি ভিডিও মুহূর্তেই লাখো মানুষের কাছে পৌঁছে যায়। তাই এসব ভুয়া প্রচারণাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। SHARES জাতীয় বিষয়: অভিবাসননুরুল-হক-নুরপ্রতারণাপ্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সিন্ডিকেট