আগস্ট মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত প্রকাশিত: 7:31 PM, July 30, 2026 আগস্ট মাসে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার নির্দেশনা দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। সরকারি এই সিদ্ধান্তের ফলে আগামী মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। বৃহস্পতিবার (৩০ জুলাই) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যানের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে আগামী মাসেও ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম আগের মতোই বহাল থাকবে। বর্তমানে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। SHARES জাতীয় বিষয়: অকটেনজ্বালানি ও খনিজ সম্পদ বিভাগজ্বালানি তেলডিজেলপেট্রোল