চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থান বার্ষিকীতে জামায়াতের আলোচনা সভা প্রকাশিত: 7:30 PM, July 31, 2026 চট্টগ্রামের চন্দনাইশে ‘জুলাই গণঅভ্যুত্থান বার্ষিকী’ উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, চন্দনাইশ উপজেলা শাখা। গত শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার খাঁনহাট ইসলামী ব্যাংক চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ উপজেলা শাখার আমীর মাওলানা কুতুব উদ্দীন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যাপক জাফর সাদেক। এছাড়া চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, চন্দনাইশ উপজেলা আমীর মাওলানা কুতুব উদ্দিন, চন্দনাইশ পৌরসভার আমীর কাজী মাওলানা কুতুব উদ্দিন, জামায়াত নেতা অধ্যাপক আজম খান, চন্দনাইশ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন এবং উপজেলা জামায়াত নেতা হারুন উর রশীদসহ স্থানীয় দায়িত্বশীল, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বলেন, জনগণের ন্যায্য অধিকার, গণতন্ত্র, সুশাসন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঐতিহাসিক গণআন্দোলনের চেতনা ধারণ করা সময়ের দাবি। একই সঙ্গে তারা জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঐক্য, সম্প্রীতি ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। SHARES রাজনীতি বিষয়: গণঅভ্যুত্থান বার্ষিকীচট্টগ্রামচন্দনাইশজামায়াতে ইসলামীরাজনীতি