আমিরাতে ৬২৬ বাংলাদেশির ভিসা বাতিল, নবায়নের তালিকায় ৪১৭ জন প্রকাশিত: 8:30 PM, July 30, 2026 সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থানরত ৬২৬ জন বাংলাদেশির ভিসা স্বয়ংক্রিয়ভাবে বা অটো ক্যান্সেল হয়েছে। এই জটিলতা নিরসনে এবং ক্ষতিগ্রস্তদের ভিসা নবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে ৪১৭ জন বাংলাদেশির একটি তালিকা আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আমিরাতে বর্তমানে ৬২৬ জন বাংলাদেশির ভিসা অটো ক্যান্সেল হওয়ার বিষয়টি মন্ত্রণালয় অবহিত হয়েছে এবং এর মধ্যে ৪১৭ জনের তথ্য যাচাই-বাছাই শেষে নবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রদান করা হয়েছে। SHARES জাতীয় বিষয়: আমিরাতপররাষ্ট্র মন্ত্রণালয়বাংলাদেশিভিসাভিসা নবায়ন