হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৫

প্রকাশিত: 7:00 PM, July 31, 2026

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৫ জন। শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ৯০০ জন। গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ ২৮ হাজার ৩১০ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১০ হাজার ৯৮৭ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ছয় হাজার ৮৫৯ জন।

পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮৫ জন। ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা ১৬ হাজার ৫৯ জন।

মৃত্যুর বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭৪১ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৯৬ জন।