সাবেক প্রেমিক হৃতিককে নিয়ে ফের সরব কঙ্গনা রানাউত

প্রকাশিত: 3:02 PM, August 2, 2026

বলিউড তারকা হৃতিক রোশন ও কঙ্গনা রানাউতের মধ্যকার দীর্ঘদিনের ব্যক্তিগত দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এসেছে। একসময় প্রেমের সম্পর্কে থাকা এই দুই তারকার বিচ্ছেদের পর থেকেই তাদের মধ্যে নানা টানাপোড়েন চলে আসছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে হৃতিক রোশনকে ঘিরে একটি বিতর্ক শুরু হয়। সেই বিতর্কে অভিনেতার করা মন্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন কঙ্গনা রানাউত। এই ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হৃতিককে উদ্দেশ্য করে কঙ্গনা তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।