আন্তর্জাতিক পুরস্কার পেল ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস

প্রকাশিত: 5:38 PM, August 3, 2026

বিশ্বব্যাপী টেকসই অর্থায়ন ও দায়িত্বশীল বিনিয়োগ খাতের অন্যতম স্বীকৃত প্রতিষ্ঠান এনভায়রনমেন্টাল ফাইন্যান্সের পক্ষ থেকে ‘সাসটেইনেবল ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার—ফিক্সড ইনকাম’ পুরস্কার পেয়েছে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড। দায়িত্বশীল বিনিয়োগের প্রসারে নেতৃত্ব, উদ্ভাবন এবং পরিমাপযোগ্য প্রভাব তৈরির জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও লেনদেনকে এই পুরস্কারের মাধ্যমে সম্মানিত করা হয়ে থাকে।

ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস এই স্বীকৃতি পেয়েছে মূলত বাংলাদেশের প্রথম ইন্টারন্যাশনাল ক্যাপিটাল মার্কেট অ্যাসোসিয়েশন (আইসিএমএ) নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সামাজিক বন্ডের কাঠামো তৈরিতে লিড অ্যারেঞ্জার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কারণে। দেশের টেকসই ঋণবাজারে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং আটটি এসডিজি বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখায় প্রতিষ্ঠানটিকে পুরস্কৃত করা হয়েছে।

পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রাশেদ হুসেইন বলেন, এনভায়রনমেন্টাল ফাইন্যান্সের এই পুরস্কার বাংলাদেশের পুঁজিবাজারে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে তাদের অঙ্গীকার ও উদ্যোগের একটি আন্তর্জাতিক স্বীকৃতি। তিনি আরও আশা প্রকাশ করেন যে, এই অর্জন বাংলাদেশে একটি প্রাণবন্ত প্রভাবভিত্তিক বিনিয়োগ ব্যবস্থা গড়ে তুলতে বিনিয়োগকারী, ইস্যুয়ারসহ সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনের অংশগ্রহণ আরও বৃদ্ধি করবে। একই সঙ্গে এটি ইতিবাচক সামাজিক ও পরিবেশগত প্রভাব ফেলে এমন উদ্যোগে আরও বেশি পুঁজি প্রবাহে সহায়ক ভূমিকা পালন করবে।

দেশের টেকসই ঋণবাজারে এ উদ্যোগ আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং আটটি এসডিজি অর্জনে অবদান রাখার জন্য পুরস্কৃত হয়েছে।.ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রাশেদ হুসেইন বলেন, ‘এনভায়রনমেন্টাল ফাইন্যান্সের সাসটেইনেবল ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন বাংলাদেশের পুঁজিবাজারে ইতিবাচক পরিবর্তন আনতে