৫ আগস্ট নিয়ে কোনো বড় তৎপরতার সক্ষমতা নেই আ. লীগের প্রকাশিত: 4:32 PM, August 3, 2026 ৫ আগস্টকে কেন্দ্র করে কোনো ধরনের বড় ধরনের তৎপরতা চালানোর সক্ষমতা নিষিদ্ধ আওয়ামী লীগের নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, দলটির নেতাকর্মীরা বর্তমানে বিদেশে অবস্থান করছেন এবং সেখান থেকেই মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিচ্ছেন। সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উগ্রবাদী গোষ্ঠী ও সন্ত্রাসীরা যাতে কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ নিয়ে সরকার কূটনৈতিক ও আইনি—দুই পথেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, বেনজীর আহমেদের জামিন বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সরকার নিয়োজিত একটি আইন প্রতিষ্ঠান কাজ করছে এবং প্রয়োজনীয় নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এছাড়া তাকে দেশে ফিরিয়ে আনতে দুবাইয়ে বাংলাদেশের দূতাবাসের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। SHARES জাতীয় বিষয়: আওয়ামী লীগবেনজীর আহমেদসালাহউদ্দিন আহমদস্বরাষ্ট্রমন্ত্রী৫ আগস্ট