বাকেরগঞ্জে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা প্রকাশিত: 11:41 AM, August 3, 2026 বরিশালের বাকেরগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিলটন চন্দ্র পালের সাথে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নবাগত ইউএনও’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, বাকেরগঞ্জ উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, চলমান উন্নয়ন কর্মকাণ্ডের তদারকি এবং জনসেবার মানোন্নয়নে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনের ইতিবাচক কার্যক্রমগুলো তুলে ধরার আহ্বান জানান এবং জনস্বার্থে গঠনমূলক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন। মতবিনিময় সভায় নবাগত ইউএনও মিলটন চন্দ্র পাল সাংবাদিকদের ‘সমাজের দর্পণ’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা ছাড়া একটি উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করা সম্ভব নয়। বাকেরগঞ্জকে একটি বৃহৎ উপজেলা উল্লেখ করে তিনি এলাকা থেকে মাদক, জুয়া, বাল্যবিবাহ ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি দূরীকরণে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সক্রিয় ভূমিকা কামনা করেন। এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান চুন্নু মিয়া ও রুহুল আমিন জোমাদ্দার, আমেরিকা প্রবাসী সোলায়মান সেরনিয়াবাত, কবাই ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান রুবেল, চরামদ্দী বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এইচএম সোহাগ। সাংবাদিকদের পক্ষে সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান রোমান, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইমরান খান সালাম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম সুজন এবং দৈনিক দক্ষিণের কাগজের সম্পাদক মোঃ হাবিবুর রহমান। এছাড়াও সভায় সাংবাদিক গোলাম মোস্তফা তুহিন, মহসিন মোল্লা, এস এম পলাশ, বায়েজিদ বাপ্পি, এস এম নওরোজ হীরা, বাদশা ফয়সাল খান সবুজ, মিজানুর রহমান, জাহিদুল ইসলাম মনির, জাহিদুল ইসলাম, এম সাখাওয়াত, মহসিন হোসেন, মুহিবুল ইসলাম সৌরভ, মোঃ সুমন ভূইয়া, মোঃ বেলাল হোসেন, শাখাওয়াত হোসেন মনির, এইচ এম কামাল মৃধা ও কবির গাজীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। SHARES অন্যান্য বিষয়: ইউএনও মিলটন চন্দ্র পালবরিশালবাকেরগঞ্জমতবিনিময় সভাসাংবাদিক