নেতানিয়াহুকে গ্রেপ্তারে মার্কিন সরকারের প্রতি মামদানির জোর দাবি

প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০২৬

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে অভিহিত করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি মার্কিন সরকারের প্রতি এই আহ্বান জানান।

ভিডিও বার্তায় জোহরান মামদানি দাবি করেন, বেনিয়ামিন নেতানিয়াহু যদি যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন, তবে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা যেন অবিলম্বে কার্যকর করা হয়। তিনি মার্কিন প্রশাসনের কাছে এই পরোয়ানা বাস্তবায়নের জন্য জোর দাবি জানিয়েছেন।