তিন বিভাগে অতিভারী বৃষ্টির সতর্কতা, সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৬ আগামী ২৪ ঘণ্টার জন্য সারা দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৪ জুলাই) সকালে প্রকাশিত সর্বশেষ আবহাওয়ার বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস সতর্ক করেছে। SHARES পরিবেশ ও জলবায়ু বিষয়: আবহাওয়াআবহাওয়া অধিদপ্তরবজ্রপাতবৃষ্টিসতর্কবার্তা