টরন্টোয় অর্ণব ও সুনিধির জমজমাট গানের আসর প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৬ কানাডার টরন্টোতে প্রবাসী বাঙালিদের সুরের মূর্ছনায় ভাসালেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব এবং তার স্ত্রী ও রবীন্দ্রসংগীতশিল্পী সুনিধি নায়েক। সম্প্রতি টরন্টো প্যাভিলিয়নে তাদের নিয়ে আয়োজিত হয়েছিল একটি জমজমাট কনসার্ট। ‘হোক কলরব কানাডা’ শিরোনামের এই বিশেষ সংগীত সন্ধ্যার আয়োজন করে বাংলাদেশ কানাডা ইভেন্ট ফোরাম। অর্ণব ও সুনিধির পরিবেশিত গানগুলো প্রবাসী বাঙালিদের জীবনের নানা রঙিন ও আবেগঘন মুহূর্তকে নাড়া দেয়। আসরে শিল্পীরা দর্শকদের পছন্দের বেশ কিছু গান পরিবেশন করেন। সুরের এই আসরে স্থান পায় হারানো দিনের চিরসবুজ গান, ধ্রুপদী রবীন্দ্রসংগীত এবং আধুনিক বাংলা গান। চমৎকার এই আয়োজনের মধ্য দিয়ে টরন্টোতে অবস্থানরত বাঙালিরা মেতে ওঠেন সুরের অনন্য এক উৎসবে। SHARES বিনোদন বিষয়: কানাডা কনসার্টবাংলা গানবিনোদনশায়ান চৌধুরী অর্ণবসুনিধি নায়েকহোক কলরব কানাডা