বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমল তেলের দাম

প্রকাশিত: ৯:০২ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০২৬

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আরও পতন হয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.২৯ ডলার বা ১.৫ শতাংশ কমে ৮৭.৬৯ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১.৩০ ডলার বা ১.৬ শতাংশ কমে ৮১.৯৭ ডলারে দাঁড়িয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিশ্লেষকদের ধারণা, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে যুদ্ধের যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার ফলে বিশ্বজুড়ে তেলের চাহিদা কমে যেতে পারে। এই উদ্বেগের কারণেই ২০২৬ সালের বৈশ্বিক তেল চাহিদার পূর্বাভাস কমিয়ে আনা হয়েছে।