কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৯৪, আহত প্রায় ৪ হাজার

প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২৬

কলম্বিয়ায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৯৪ জনে পৌঁছেছে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত আহত হয়েছেন ৩ হাজার ৯৩৫ জন। এছাড়া এখনও ৩২০ জন মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

দেশটির দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় সংস্থা ইউএনজিআরডি-এর বরাত দিয়ে শনিবার (১৫ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

ইউএনজিআরডি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ভূমিকম্পে ২৯৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা গেছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।