পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৬ প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০২৬ ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে অবস্থিত একটি পাঁচতলা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোরের দিকে ঘটা এই দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে হোটেলের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই সেই আগুন ভবনের অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে। ঘটনার সময় হোটেলের অধিকাংশ অতিথি ঘুমাচ্ছিলেন এবং সেখানে শিশুরাও অবস্থান করছিল। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় অনেক অতিথি তাদের কক্ষের ভেতরেই আটকা পড়েন। হোটেলটির মালিক কল্যাণ পাল জানান, রাতে দায়িত্বরত কর্মীরা আগুন দেখার সঙ্গে সঙ্গেই অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করেন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। তবে ততক্ষণে আগুন ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দমকলকর্মীরা আগুন নেভাতে সক্ষম হলেও ধোঁয়া পুরো পাঁচতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। আতঙ্কিত অতিথিরা কক্ষ থেকে বের হওয়ার চেষ্টা করলে অনেকেই দগ্ধ হন, কারণ বাইরে বের হওয়ার পথে প্রতিবন্ধকতা ছিল। বর্তমানে আগুন নেভানোর কাজ শেষ হয়েছে, তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০৯: ২৮আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৯: ২৮ SHARES আন্তর্জাতিক বিষয়: অগ্নিকাণ্ডতারাপীঠনিহতপশ্চিমবঙ্গবীরভূম