৬২ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল সারা দেশ

প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০২৬

তীব্র গ্যাস-সংকট, কয়লা ও তরল জ্বালানির সরবরাহস্বল্পতার পাশাপাশি বড় বিদ্যুৎকেন্দ্রগুলোর কারিগরি ত্রুটি ও নিয়মিত রক্ষণাবেক্ষণের কারণে দেশে মারাত্মক বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। সব মিলিয়ে বিদ্যুৎ উৎপাদন আশঙ্কাজনক হারে হ্রাস পাওয়ায় ঢাকাসহ সারা দেশে লোডশেডিংয়ের মাত্রা চরম আকার ধারণ করেছে।

বর্তমানে দেশের ৬২টি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত হচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় দিন-রাত সমানতালে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জ্বালানি সংকট ও কারিগরি জটিলতার কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা বর্তমানে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।