ব্রাহ্মণবাড়িয়ায় নাটকীয়তা শেষে শিল্পকলা একাডেমিতেই এনসিপির সভা প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৬ ব্রাহ্মণবাড়িয়ায় দিনভর নানা নাটকীয়তা ও আলোচনার পর অবশেষে জেলা শিল্পকলা একাডেমিতেই অনুষ্ঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সমন্বয় সভা। শনিবার রাত ৭টায় শুরু হওয়া এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা। এর আগে একই স্থানে কওমি ছাত্র ঐক্য পরিষদ পাল্টা কর্মসূচি ঘোষণা করায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শিল্পকলা একাডেমির অনুমতি বাতিল করা হয়েছিল। এ নিয়ে দিনভর উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরবর্তীতে বিকল্প ভেন্যু হিসেবে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর এবং জেলা পরিষদ মিলনায়তনের নাম আলোচনায় আসলেও শেষ পর্যন্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শিল্পকলা একাডেমিতেই সভা করার পুনরায় অনুমোদন দেওয়া হয়। জানা গেছে, শনিবার দুপুরে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসায় কওমি ছাত্রনেতাদের সঙ্গে এনসিপি নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ফলপ্রসূ আলোচনার পর কওমি ছাত্ররা তাদের ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করে নেন এবং এনসিপির সভায় কোনো ধরনের বাধা না দেওয়ার আশ্বাস দেন। এই সমঝোতার পর বিকেল সাড়ে ৫টায় প্রশাসন থেকে পুনরায় শিল্পকলা একাডেমিতে সভার অনুমতি পায় এনসিপি। এরপর যথাসময়ে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের উপস্থিতিতে সভার কার্যক্রম শুরু হয়। SHARES জাতীয় বিষয়: এনসিপিকওমি ছাত্র ঐক্য পরিষদজাতীয় নাগরিক পার্টিব্রাহ্মণবাড়িয়াশিল্পকলা একাডেমিসারজিস আলম