দেশের বাজারে কমল সোনা ও রুপার দাম প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৬ দেশের বাজারে তেজাবি সোনা ও রুপার দাম কমার পরিপ্রেক্ষিতে নতুন করে সোনা ও রুপার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুয়েলারি ব্যবসায়ীরা জানিয়েছেন, শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৭ হাজার ১১৫ টাকা কমিয়ে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ৮২৪ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৭৮০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৮৩২ টাকা কমিয়ে ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৭২৪ টাকা কমিয়ে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা করা হয়েছে। এর আগে গত ২৫ আগস্ট সোনার দাম বৃদ্ধি করা হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৫৭৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৬ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৩৪২ টাকা বাড়িয়ে ২ লাখ ৩ হাজার ১৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা নির্ধারণ করা হয়েছিল। সোনার পাশাপাশি রুপার দামও সমন্বয় করা হয়েছে। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ৩০৭ টাকা, ২১ ক্যারেটের দাম ১৭৪ টাকা কমিয়ে ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১১৬ টাকা কমিয়ে ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৫৮ টাকা কমিয়ে ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১০৮ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৫৫ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৫৩ দফা কমানো হয়েছে। এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো ও ২৯ বার কমানো হয়। উল্লেখ্য যে, গত ২৯ জানুয়ারি দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছেছিল সোনা, যখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছিল। SHARES অর্থনীতি বিষয়: অর্থনীতিজুয়েলারিরুপার দামসোনার দামস্বর্ণের দর