থাইল্যান্ডের ভিসায় নতুন দুই শর্ত, কার্যকর ৩১ আগস্ট থেকে

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৬

থাইল্যান্ডের ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন দুটি শর্ত যুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। আগামী সোমবার, ৩১ আগস্ট থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। ঢাকার থাই দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা’ বা ডিটিভি (DTV) প্রত্যাশীদের এখন থেকে অতিরিক্ত দুটি নথিপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন এই নিয়ম অনুযায়ী, ভিসা আবেদনকারী বর্তমানে যে দেশে অবস্থান করছেন, সেই দেশে তার স্থায়ী বসবাসের বৈধ প্রমাণপত্র জমা দিতে হবে। এছাড়া আবেদন প্রক্রিয়ায় পুলিশ ক্লিয়ারেন্সসহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।