জামালপুরে গণধর্ষণের দায়ে ইউপি সদস্যসহ ৩ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৬

জামালপুরে এক গৃহবধূকে গণধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৯ অক্টোবর রাতে জামালপুর সদরের রশিদপুর ভাটিপাড়া এলাকায় ভুক্তভোগী নারী নিজ বসতঘরে ঘুমাচ্ছিলেন। রাত ১১টার দিকে আসামিরা তাঁকে ঘর থেকে ডেকে তুলে মুখে গামছা বেঁধে বাড়ির পাশে বাঁশঝাড়ের নিচে নিয়ে যায়। সেখানে তাঁকে জোরপূর্বক গণধর্ষণ করা হয়। ঘটনার পর ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানি ও ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আদালত আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রশিদপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য মো. ছাত্তার আলী, মো. আব্দুল মালেক এবং মো. আনু।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত