রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪১৬ জন গ্রেপ্তার, মামলা ৩০

প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০২৬

রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৪১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, একই সময়ে বিভিন্ন অভিযোগে মোট ৩০টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৮ জন, লালবাগে ২৬ জন, ওয়ারীতে ৪০ জন, মতিঝিলে ৪৮ জন, তেজগাঁওয়ে ৪৯ জন, মিরপুরে ১২৫ জন এবং গুলশান বিভাগে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।