ভারত যেন কোনো সন্ত্রাসীকে আশ্রয় না দেয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৬

বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসী যাতে ভারতের ভূখণ্ডে আশ্রয় না পায়, সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশাবাদ প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী বলেন, ভারত থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ যেমন আশ্রয় দেবে না, ঠিক একইভাবে তারা প্রত্যাশা করেন যে, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসী যেন দিল্লি কিংবা ভারতের কোনো সার্বভৌম ভূখণ্ডে আশ্রয় না পায়।

সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্ট একটি কনফারেন্স বাতিল করার বিষয়েও কথা বলেন হুমায়ুন কবির। তিনি এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, এ ধরনের দৃষ্টিভঙ্গি অব্যাহত থাকবে বলে বাংলাদেশ আশা করে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মতে, এর মাধ্যমে দুই দেশের মধ্যে সদিচ্ছা তৈরির পথ আরও সুগম হবে।