সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক কর্মীর নাম অনুমান না করার আহ্বান প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৬ সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতির বিষয়ে কথা বলেছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ব্রিফিংয়ের সময় তথ্য উপদেষ্টা সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে কোনো সাংস্কৃতিক কর্মীর সম্পৃক্ততার বিষয়ে প্রাথমিক তথ্য পাওয়ার কথা উল্লেখ করেন। তবে এ ধরনের স্পর্শকাতর বিষয়ে অনুমাননির্ভর কোনো মন্তব্য বা কারও নাম প্রকাশ না করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। SHARES অন্যান্য বিষয়: জাহেদ উর রহমানতথ্য উপদেষ্টাতদন্তসাংবাদিকসাগর-রুনি