মার্কিন ঘাঁটি না সরালে আরব দেশগুলোকে ইরানের কঠোর হুঁশিয়ারি প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬ প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ৫৮ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কুয়েত, বাহরাইন ও জর্ডানসহ আরব দেশগুলোকে তাদের ভূখণ্ড থেকে মার্কিন সেনা ও ঘাঁটি সরিয়ে নেওয়ার জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। অন্যথায় দেশগুলোকে তীব্র সামরিক প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে এই সতর্কবার্তা দেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) political উপপ্রধান জেনারেল ইয়াদোল্লাহ জাভানি। তিনি বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর জন্য তাদের ভূখণ্ড থেকে মার্কিনিদের বহিষ্কার করে ঘাঁটিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেওয়াই মঙ্গলজনক হবে। জেনারেল জাভানি কড়া হুঁশিয়ারি দিয়ে জানান, ইরানের ওপর হামলা চালানোর জন্য যে সমস্ত দেশের ঘাঁটি বা ভূখণ্ড ব্যবহার করা হবে, সেখানে পাল্টা আঘাত হানতে প্রস্তুত রয়েছে ইরানি সামরিক বাহিনী। এ প্রসঙ্গে তিনি বিশেষভাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানের নাম উল্লেখ করেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি এলো, যেখানে কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা ও স্বার্থ লক্ষ্য করে ইরান ইতিমধ্যে পাল্টা হামলা চালিয়েছে। SHARES আন্তর্জাতিক বিষয়: আইআরজিসিইরানকুয়েতজর্ডানবাহরাইনমার্কিন ঘাঁটিসামরিক উত্তেজনা