এসসিও সম্মেলনের ছবি থেকে মোদিকে ছেঁটে ফেললেন শেহবাজ প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬ কিরগিজস্তানে অনুষ্ঠিত ২৬তম সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের একটি যৌথ ছবি থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাদ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বুধবার (২ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি প্রকাশের সময় তিনি এডিট করে নরেন্দ্র মোদিকে বাদ দেন। মূল ছবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অন্যান্য সদস্য দেশের রাষ্ট্রপ্রধানেরা উপস্থিত ছিলেন। তবে শেহবাজ শরীফ ছবিটি এডিট করে অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে থাকা নরেন্দ্র মোদিকে বাদ দিয়ে তা প্রকাশ করেন। SHARES আন্তর্জাতিক বিষয়: এসসিও সম্মেলনকিরগিজস্তাননরেন্দ্র মোদিভারত-পাকিস্তানশেহবাজ শরীফ