সুনামগঞ্জে হাতকড়াসহ পুলিশ হেফাজত থেকে আসামি পলায়ন প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশি হেফাজতে থাকা অবস্থায় হাতকড়াসহ এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার পর উপজেলার দামোধরদপী পয়েন্টে এ ঘটনাটি ঘটে। এই পলায়নের ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া আসামির নাম আসির মিয়া (৩৫)। তিনি শান্তিগঞ্জ উপজেলার দামোধরদপী গ্রামের বাসিন্দা। বুধবার রাত ৯টার দিকে শান্তিগঞ্জ থানার এসআই নুরের নেতৃত্বে তাকে দামোধরদপী পয়েন্টে নিয়ে যাওয়া হয়। এই সময় পুলিশি হেফাজত থেকে হ্যান্ডকাফ থাকা অবস্থাতেই আসির মিয়া পালিয়ে যান। SHARES অন্যান্য বিষয়: আসামি পলাতকপুলিশ হেফাজতশান্তিগঞ্জসুনামগঞ্জহ্যান্ডকাফ