বড়াইগ্রামে দেশীয় অস্ত্রে শান দেওয়ার ভিডিও ভাইরাল, আলোচনায় বিএনপি নেতা প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৬ নাটোরের বড়াইগ্রামে দলবল নিয়ে দেশীয় অস্ত্রে শান (ধার) দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেশীয় অস্ত্রে শান দিতে দেখা যাওয়া ব্যক্তিটি হলেন সাব্বাব হক সাবু। তিনি উপজেলার জোনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে পরিচিত। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে স্থানীয় এলাকায় নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। দলবল নিয়ে এভাবে প্রকাশ্যে দেশীয় অস্ত্রে শান দেওয়ার দৃশ্য ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি নেতাদের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। স্থানীয় বিএনপি নেতারা দাবি করেছেন, সাব্বাব হক সাবু জোনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হলেও দলীয় সংগঠনে তার কোনো আনুষ্ঠানিক পদ-পদবী নেই। SHARES অন্যান্য বিষয়: ইউপি নির্বাচননাটোরবিএনপিবড়াইগ্রামভাইরাল ভিডিও