ভারত-চীন সম্পর্ক ও ব্রিকস নিয়ে বড় বার্তা দিলেন শি জিনপিং প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৬ সাত বছর পর প্রথমবারের মতো ভারত সফরে এসেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার (১২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন তিনি। এই বৈঠকে বেইজিং ও নয়াদিল্লির মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি ব্রিকসের সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধির জন্য দুই দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বৈঠকে শি জিনপিং উল্লেখ করেন যে, চীন দিল্লি-বেইজিং সম্পর্ককে একটি কৌশলগত ও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি থেকে মূল্যায়ন করে। তিনি বলেন, দুই দেশ একে অপরের শক্তি ও সক্ষমতা থেকে শিক্ষা নিয়ে অভিন্ন উন্নয়ন অর্জন করতে সক্ষম। এছাড়া ব্রিকসের সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বৈঠকের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনা প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানান। মোদি বলেন, আপনাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তিনি ব্রিকস শীর্ষ সম্মেলনে শি জিনপিংয়ের ইতিবাচক বক্তব্যের জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়া ভারতের ব্রিকস সভাপতিত্বকালে চীনের কাছ থেকে পাওয়া সমর্থন ও সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদি। SHARES অন্যান্য বিষয়: নরেন্দ্র মোদিনয়াদিল্লিব্রিকসভারত-চীন সম্পর্কশি জিনপিং