গ্যাস্ট্রিকের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে নারীর মৃত্যু, খালে অ্যাম্বুলেন্স প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৬ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় গ্যাস্ট্রিকের ওষুধ ভেবে ভুলবশত ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বড়মানিকা ইউনিয়নে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর সময় পথে আরও একটি বিপত্তি ঘটে। লাশবাহী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খালে পড়ে যায়। এই দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা নিহতের এক স্বজন এবং এক পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও আহতদের উদ্ধার করেন। SHARES অন্যান্য বিষয়: অ্যাম্বুলেন্সদুর্ঘটনাবোরহানউদ্দিনভোলামৃত্যু