স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি: ইসি আনোয়ারুল প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৬ স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমের কাছে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। নির্বাচন কমিশনার জানান, আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নির্বাচনের তারিখের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে একই দিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে নির্বাচন কমিশনারের আলোচনার বিষয়টিও উঠে আসে। SHARES রাজনীতি বিষয়: আনোয়ারুল ইসলাম সরকারনির্বাচননির্বাচন কমিশনবাংলাদেশস্থানীয় সরকার নির্বাচন