যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রথম এফ-৩৫এ যুদ্ধবিমান পেল জার্মানি প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৬ নিজেদের সামরিক সক্ষমতা জোরদার এবং বিমানবাহিনীকে আধুনিকায়নের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রথম এফ-৩৫এ লাইটনিং টু স্টিলথ যুদ্ধবিমান গ্রহণ করেছে জার্মানি। ন্যাটোর সদস্য রাষ্ট্র হিসেবে সামরিক বাজেট বাড়ানো এবং ইউরোপীয় নিরাপত্তা জোরদারের ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেয়া হয়েছে। শুক্রবার টেক্সাসের ফোর্ট ওয়ার্থ এলাকায় মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান লকহিল মার্টিনের তৈরি কারখানায় আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিমানটি জার্মান সরকারের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। হস্তান্তর অনুষ্ঠানে পিস্টোরিয়াস বলেন, জার্মান বিমানবাহিনীর জন্য এটি একটি নতুন যুগের সূচনা। তিনি আরও বলেন, এফ-৩৫এ বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান, যা তার রাডার-ফাঁকি দেওয়ার ক্ষমতা এবং শক্তিশালী সেন্সর প্রযুক্তির জন্য অনন্য। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর নিজেদের পুরোনো হয়ে যাওয়া ‘টরনেডো’ বিমান বহর প্রতিস্থাপনের জন্য ৩৫টি এফ-৩৫এ বিমানের ফরমায়েশ দিয়েছিল বার্লিন। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইউরোপীয় মিত্রদের নিজস্ব সামরিক বাজেট বাড়ানোর জন্য চাপ দিয়ে আসছিল। এর অংশ হিসেবে ২০২৫ সালে ইউরোপীয় দেশগুলো তাদের জিডিপির পাঁচ শতাংশ নিরাপত্তার পেছনে ব্যয়ের প্রতিশ্রুতি দেয়, যার ধারাবাহিকতায় জার্মানি এই পদক্ষেপ বাস্তবায়ন করছে। SHARES আন্তর্জাতিক বিষয়: এফ-৩৫এজার্মানিপ্রতিরক্ষাযুক্তরাষ্ট্রযুদ্ধবিমান