দিনাজপুরে আলিমুদ্দিন স্মৃতি মিনি বার ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল চাতরাপাড়া প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬ দিনাজপুরে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামল আলিমুদ্দিন স্মৃতি মিনি বার ফুটবল টুর্নামেন্টের। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী এই লড়াইয়ে মুখোমুখি হয়েছিল চাতরাপাড়া মাহিদ একাদশ ও কসবা মাহির একাদশ। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিয়েছিল। দীর্ঘ প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে ফাইনাল মঞ্চে জায়গা করে নেয় দুই শক্তিশালী দল। শেষ পর্যন্ত তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ২-১ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চাতরাপাড়া মাহিদ একাদশ। অন্যদিকে, রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে কসবা মাহির একাদশকে। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES খেলাধুলা বিষয়: কসবা মাহির একাদশখেলাধুলাচাতরাপাড়া মাহিদ একাদশদিনাজপুরফুটবল টুর্নামেন্ট