মেসির বিদায়ের পর আর্জেন্টিনার হয়ে তার অর্জনকে রোনালদোর শ্রদ্ধা

প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, অক্টোবর ৮, ২০২৬

বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি। এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটেছে আন্তর্জাতিক ফুটবলে তার দীর্ঘ এক গৌরবময় অধ্যায়ের। আর মেসির এই বিদায়ের দিনে তার দীর্ঘ পথচলা ও অর্জনকে শ্রদ্ধা জানিয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মেসির একটি পোস্টের নিচে মন্তব্য করে পর্তুগিজ এই মহাতারকা সম্মান জানিয়েছেন আর্জেন্টিনার হয়ে মেসির লড়াই ও সাফল্যকে।

মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে রোনালদো লিখেছেন, ‘লিও, এত বছর ধরে তোমার দেশের হয়ে লড়াই করে গেছো এবং এমন একটি গল্প লিখেছো, যা চিরকাল বেঁচে থাকবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছো, তার সবকিছুর জন্য তোমার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা। একটি আলিঙ্গন।’