রাউজানে আবারও দুর্বৃত্তের আগুনে পুড়ল বসতঘর

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৬

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় রাউজানের ডাবুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বণিকপাড়ায় মানিক চক্রবর্তীর বাড়িতে আগুনের ঘটনা ঘটে। দুর্বৃত্তদের দেওয়া এ আগুনে তার বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এর আগে কয়েকদিন আগেই একই ইউনিয়নের পূর্ব ডাবুয়া দয়াল মাঝির বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছিল। সেবার দুটি পরিবারের বসতঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।