বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন কার্যক্রম পরবর্তী নির্দেশ পর্যন্ত স্থগিত প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৬ দেশের সকল নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি এবং ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা, ২০২৬’ এখনো চূড়ান্ত হয়নি। এই প্রবিধানমালা চূড়ান্ত না হওয়ার কারণেই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। SHARES শিক্ষা বিষয়: কমিটি গঠনবাংলাদেশবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানশিক্ষাশিক্ষা বোর্ড