মুসলিম জাতির ঘুরে দাঁড়ানোর সময় এসেছে: মুফতি কাজী ইব্রাহিম প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৬ বিশিষ্ট ইসলামিক স্কলার ও শাইখুল হাদিস মুফতি কাজী ইব্রাহিম মন্তব্য করেছেন যে, মুসলিম উম্মাহর দুর্ভাগ্যের শতাব্দী পেরিয়ে এখন ঘুরে দাঁড়ানোর সময় শুরু হয়েছে। সম্প্রতি ইনোভা টকসের একটি পডকাস্টে অংশ নিয়ে বৈশ্বিক প্রেক্ষাপট, উম্মাহর উত্থান-পতন ও ইতিহাস পর্যালোচনা করতে গিয়ে তিনি এই অভিমত ব্যক্ত করেন। তিনি দাবি করেন, গত ১০০ বছরের চক্র শেষে এখন মুসলিম জাতি সামনের দিকে এগিয়ে যাবে। মুফতি ইব্রাহিমের মতে, এর বিপরীতে দাঁড়িয়ে অমুসলিমরা যত বাধা সৃষ্টির চেষ্টা বা বিরোধিতা করবে, তাদের ক্ষতি ততই বেশি হবে। তিনি আরও বলেন, অমুসলিমদের জন্য এটিই কল্যাণকর হবে যদি তারা মুসলিমদের সাথে সমঝোতা বা সহাবস্থান বজায় রেখে চলে। অতীত শতাব্দীতে মুসলিম উম্মাহ নানা নিপীড়ন ও ধ্বংসযজ্ঞের শিকার হলেও নতুন শতাব্দীতে তাদের সৌভাগ্যের দিন ফিরে আসছে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া ফিলিস্তিনসহ বৈশ্বিক বিভিন্ন ইস্যুতেও শিগগিরই ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। উক্ত অনুষ্ঠানে তিনি সমসাময়িক বিজ্ঞান, কোরআন-হাদিসের সমন্বয়, আধুনিক সভ্যতা ও ইসলামের ভবিষ্যৎ নিয়েও বিস্তারিত আলোচনা করেন। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES ধর্ম বিষয়: ইনোভা টকসইসলামধর্মমুফতি কাজী ইব্রাহিমমুসলিম উম্মাহ