শ্যামনগরে গীতা পাঠ প্রতিযোগিতা ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৬ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরে শারদীয় দুর্গোৎসবের আমেজে আয়োজিত হলো পবিত্র গীতা পাঠ প্রতিযোগিতা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান। শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে নকিপুর হরিতলা মন্দির চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন এলাকার শিশুরা গীতা পাঠে অংশগ্রহণ করে। বাংলাদেশ হিন্দু পরিষদ, যুব পরিষদ ও ছাত্র পরিষদ সাতক্ষীরার আয়োজনে এবং মহারাজা প্রতাপাদিত্য স্মৃতিরক্ষা পরিষদ ও নকিপুর হরিতলা মন্দির কমিটির সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিংড়াখালী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস। নকিপুর হরিতলা মন্দির কমিটির সভাপতি অসিমদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক অভিষেক মন্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মীয় ব্যক্তিত্ব তরুণ কান্তি, হরিপ্রসাদ মন্ডল, তরুণ কান্তি জোয়ারদ্দার, সাংবাদিক রঘুনাথ খাঁ, ইউনিয়ন ভূমি কর্মকর্তা রনজিৎ মন্ডল, বাংলাদেশ হিন্দু পরিষদ নেতা মনোদ্বীপ কুমার, প্রভাষক বিশ্বজীত কুমার, প্রধান শিক্ষক জয়ন্ত কুমার, শিক্ষক রনজিৎ বর্মন, প্রভাষক দীনেশ মন্ডল, প্রতিমা রানী এবং শিক্ষক সন্দিপ কুমার। অনুষ্ঠানের অংশ হিসেবে প্রায় ৬০ জন শিশুকে গীতা পাঠে অংশগ্রহণের জন্য সৌজন্য উপহার প্রদান করা হয়। পাশাপাশি এলাকার দরিদ্র ও অসহায় নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES ধর্ম বিষয়: গীতা পাঠদুর্গাপূজাবস্ত্র বিতরণশ্যামনগরসাতক্ষীরা