রোববার থেকে ইউরোপে শীতকালীন সময় শুরু, পেছাচ্ছে ঘড়ির কাঁটা

প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৬

ইউরোপের বিভিন্ন দেশে চলতি বছরের গ্রীষ্মকালীন সময় শেষ হতে যাচ্ছে। আগামী রোববার (২৫ অক্টোবর) থেকে পুরো ইউরোপজুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে শীতকালীন সময়সূচি। এ দিন ইউরোপের দেশগুলোতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছনে নেওয়ার সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে স্থানীয় সময়ের হিসাবে রাতের ব্যাপ্তি এক ঘণ্টা বৃদ্ধি পাবে এবং দেশগুলো তাদের আগের স্বাভাবিক স্ট্যান্ডার্ড টাইমে ফিরে যাবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইউরোনিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, পর্তুগাল, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি ও স্পেনসহ ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে এই সময় পরিবর্তন কার্যকর করা হচ্ছে। ইউরোপে বহুল প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতি বছর মার্চ মাসের শেষ রোববার ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে এনে গ্রীষ্মকালীন সময় চালু করা হয়ে থাকে। পরবর্তীতে অক্টোবরের শেষ রোববার তা এক ঘণ্টা পিছিয়ে আগের শীতকালীন সময়ের পুনরাবৃত্তি ঘটানো হয়।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি সদস্য রাষ্ট্রেই ২৫ অক্টোবর গ্রীষ্মকালীন সময় ব্যবস্থার সমাপ্তি ঘটছে। ইইউভুক্ত এসব দেশের মধ্যে রয়েছে জার্মানি, পর্তুগাল, ফ্রান্স, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম, পোল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড ও গ্রিসসহ অন্যান্য সদস্য রাষ্ট্র।

স্থানীয় সময় পরিবর্তনের বিস্তারিত তথ্য অনুযায়ী, পর্তুগালের মূল ভূখণ্ডের লিসবন ও পোর্তো শহরসহ বিভিন্ন এলাকায় রোববার রাত ২টা বাজার সঙ্গে সঙ্গে ঘড়ির কাঁটা পিছিয়ে রাত ১টা করা হবে। একইভাবে মাদেইরা দ্বীপপুঞ্জেও সময় পরিবর্তন করা হবে। তবে আজোরেস দ্বীপপুঞ্জে স্থানীয় সময় রাত ১টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে রাত ১২টায় নির্ধারণ করা হবে।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত