রাজনীতিতে আবারও আলোচনায় ‘গুপ্ত-সুপ্ত’ বিতর্ক প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৬ দেশের রাজনীতিতে আবারো ‘গুপ্ত-সুপ্ত’ বিতর্ক সামনে এসেছে। গত ১ অক্টোবর ঢাকার বাইরে ফেনীতে আয়োজিত এক জনসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক প্রতিপক্ষ এবং জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে মন্তব্য করেন। তিনি প্রশ্ন তোলেন, তাদেরকে কখনো রাজপথে দেখেছেন? তারা রাজপথে ছিল না। তারেক রহমান আরও বলেন, স্বৈরাচার এবং যারা পালিয়ে গেছে, তাদের সঙ্গে এক শ্রেণির মানুষ আবারও ঐক্যবদ্ধ হয়েছে। তিনি দাবি করেন, বরাবরই তারা একসঙ্গে ছিল; ১৯৯১ সালেও তারা একসঙ্গে ছিল, ১৯৮৬ সালেও ছিল। এমনকি গত নির্বাচনের সময়ও তারা একসঙ্গেই ছিল এবং তলে তলে কাজ করেছিল। এজন্যই তাদেরকে ‘গুপ্ত’ বলা হয় বলে তিনি মন্তব্য করেন। তারেক রহমানের এই বক্তব্যের দুই দিন পর ঢাকার বাইতুল মোকাররমের সামনে আয়োজিত এক সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এর তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, বিশাল বিশাল প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে। বিএনপি আসার কথা আসে নাই, জামায়াত-শিবির লড়াই করে জীবন দিয়েছে। আপনি সেই জামায়াত-শিবিরকে আজ গুপ্ত বলেন। তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, এই মন্তব্যের জন্য তার লজ্জা পাওয়া উচিত। SHARES রাজনীতি বিষয়: জামায়াতে ইসলামীতারেক-রহমানবিএনপিমিয়া গোলাম পরওয়াররাজনীতি