কারাগারের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার, ৫০ কারারক্ষীকে তলব

প্রকাশিত: 12:02 PM, August 2, 2026

কারাগারের অভ্যন্তরীণ পরিবেশের ছবি ও ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে কারা অধিদপ্তর। নিষেধাজ্ঞা অমান্য করে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এসব তথ্য প্রচারের অভিযোগে দেশের বিভিন্ন কারাগারে কর্মরত প্রায় ৫০ জন কারারক্ষীকে তলব করা হয়েছে।

কারা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের আগামী রোববার (২ আগস্ট) সকাল ৯টায় কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।