দক্ষিণ সুদানে টহল দলের ওপর হামলা, জাতিসংঘের দুই শান্তিরক্ষী নিহত প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬ দক্ষিণ সুদানের জংলেই রাজ্যে এক অতর্কিত হামলায় জাতিসংঘের দুই শান্তিরক্ষী নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) পাজুত এলাকার দিকে নিয়মিত টহল দেওয়ার সময় অজ্ঞাত বন্দুকধারীরা শান্তিরক্ষী দলের ওপর এই পরিকল্পিত হামলা চালায়। এই হামলায় আরও সাতজন শান্তিরক্ষী আহত হয়েছেন। জাতিসংঘের মুখপাত্র স্তেফান দুজারিক জানিয়েছেন, আহতদের মধ্যে তিনজন ইথিওপিয়ার শান্তিরক্ষী রয়েছেন। প্রতিদিনের মতো দায়িত্ব পালনকালে হঠাৎ শান্তিরক্ষীদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এই ঘটনার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির পক্ষ থেকে ঘটনার একটি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানানো হয়েছে। একই সঙ্গে এই বর্বরোচিত হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে বিশ্ব সংস্থাটি। উল্লেখ্য, চলতি বছরে বিশ্বের বিভিন্ন দেশে দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত জাতিসংঘের মোট নয়জন শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন। SHARES আন্তর্জাতিক বিষয়: জংলেই রাজ্যজাতিসংঘজাতিসংঘের শান্তিরক্ষীদক্ষিণ সুদানশান্তিরক্ষী নিহত