ইরানের ওপর অর্থনৈতিক চাপ বজায় রাখতে চায় ফ্রান্স

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৬

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৩০

ইরানের ওপর চলমান অর্থনৈতিক চাপ বজায় রাখার ঘোষণা দিয়েছে ফ্রান্স। দেশটির অর্থমন্ত্রী রোলাঁ লেসক্যুর জানিয়েছেন, প্যারিস ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিগত কয়েক বছর ধরে তেহরানের ওপর যে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ করে আসছে, তা ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।

সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ফরাসি অর্থমন্ত্রী এই মন্তব্য করেন। তিনি আরও জানান, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সাথে আলোচনা করবে ফ্রান্স। বিশেষ করে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সাথে এই বিষয়ে ফরাসি পক্ষ থেকে আলোচনা করা হবে।

রোলাঁ লেসক্যুর উল্লেখ করেন, ইরানকে কেন্দ্র করে ওয়াশিংটনের নতুন প্রশাসন এবং মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট কী ধরনের পদক্ষেপ গ্রহণ করতে চান, তা জানার চেষ্টা করবে ফ্রান্স এবং এ নিয়ে তাদের সাথে বিস্তারিত আলোচনা চালানো হবে।