কোরআনের হাফেজদের রাষ্ট্রীয় সংবর্ধনার আহ্বান শফিকুর রহমানের প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬ বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করা কোরআনের হাফেজদের রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি এ বিষয়ে সরকারের বর্তমান উদাসীনতার সমালোচনা করেছেন। শফিকুর রহমান বলেন, ক্রীড়া ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারীদের রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দেওয়া হলেও বিশ্ব কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজদের সাফল্যের পর এখন পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তিনি হাফেজদের এই অর্জনকে দেশের জন্য গৌরবজনক হিসেবে উল্লেখ করে তাদের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান। SHARES অন্যান্য বিষয়: কোরআনের হাফেজজামায়াতে ইসলামীবাংলাদেশরাষ্ট্রীয় সম্মানশফিকুর রহমান