দুই আয়ারল্যান্ড এক করার পক্ষে ট্রাম্পের মন্তব্য, ডাবলিনে বিক্ষোভ প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৬ প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২: ২৯ বিভক্ত আয়ারল্যান্ড প্রজাতন্ত্র এবং উত্তর আয়ারল্যান্ডের পুনরায় এককরণকে একটি ‘চমৎকার’ বিষয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই আয়ারল্যান্ডকে এক করার পক্ষে তার এমন বিস্ফোরক মন্তব্যের পর আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। ডাবলিনে দুই দিনের সফরের অংশ হিসেবে শনিবার আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এক শতাব্দী ধরে বিভক্ত থাকা আয়ারল্যান্ড প্রজাতন্ত্র এবং উত্তর আয়ারল্যান্ডের পুনরায় এককরণ একটি চমৎকার বিষয় হতে পারে। তিনি আরও বলেন, ‘আমি যা ভাবছি, একসময় তা অবশ্যই হবে, তাই এখন হয়ে যাওয়া ভালো। আমি দুই আয়ারল্যান্ডকে এক দেখতে চাই।’ মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের পরপরই ডাবলিনের রাস্তায় নেমে আসেন বহু বিক্ষোভকারী। ট্রাম্পের আয়ারল্যান্ড সফরের প্রতিবাদে তারা বিভিন্ন স্লোগান দেন। এ সময় আন্দোলনকারীদের হাতে ট্রাম্পবিরোধী প্ল্যাকার্ডের পাশাপাশি ফিলিস্তিনের জাতীয় পতাকাও দেখা যায়। উল্লেখ্য, ১৯২১ সাল থেকে আয়ারল্যান্ড দ্বীপটি দুই ভাগে বিভক্ত রয়েছে। দীর্ঘ সংঘাতের পর ১৯৯৮ সালে ঐতিহাসিক ‘গুড ফ্রাইডে’ চুক্তির মাধ্যমে দুই পক্ষের মধ্যকার বিরোধের অবসান ঘটে। এই চুক্তির শর্তানুযায়ী, কেবল আয়ারল্যান্ড প্রজাতন্ত্র এবং উত্তর আয়ারল্যান্ডের জনগণ যদি গণভোটের মাধ্যমে সম্মতি জানায়, তবেই দেশ দুটির ঐক্য সম্ভব। SHARES আন্তর্জাতিক বিষয়: আন্তর্জাতিক সংবাদআয়ারল্যান্ডডাবলিনে বিক্ষোভডোনাল্ড ট্রাম্পমাইকেল মার্টিন